কমলগঞ্জে ধলাই নদীর ভাঙ্গন, ১৪টি পরিবার হুমকিতে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নিম্ন চাপের প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জে ধলাই নদীর পানি বেড়ে গেছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে কমলগঞ্জ পৌরসভার ৫নং উত্তর আলেপুর গ্রামের কবরস্থানের পার্শ্বে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের উপরে থাকা মনাই মিয়ার ১টি বাড়ী নদীর গর্ভে চলে গেছে। এখানকার প্রতিরক্ষা বাঁধ এলাকার পার্শ্বের সমির মিয়া, কাজল মিয়া, তোতা মিয়া, গনি মিয়া, আহম্মদ মিয়া, ছনর মিয়া, জালাল মিয়া, সমছু মিয়া ও আহাছুন বেগমের সহ ১৪টি পরিবার হুমকির মূখে। এছাড়া উপজেলার কুমড়াকাপন, চৈতন্যগঞ্জ ও করিমপুর এলাকার ৩টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় ধলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ও গৃহহারা মনাই মিয়াকে আর্থিক সহযোগিতা করেন। এছাড়া বৃষ্টির পানিতে কমলগঞ্জের ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের রোপিত আমন ধানের জমি পানিতে থৈথৈ করছে। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির পানিতে এখন ও পর্যন্ত ধানের তেমন ক্ষতি করতে পারেনি। তবে যে সব জমির ধান পড়ে গেছে সেগুলোর ক্ষতি হবে। আমরা পরিসংখ্যান চালিয়েছি, এখন ক্ষতির পরিমান জানানো যাবে না।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed