ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি পশ্চিমপাড়া গ্রামে সার্বজনীন বিষ্ণু মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা পুলিশের।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে মন্দিরে পূজা করে হরিকীর্তন শেষে রাত ১২টার দিকে ভক্তরা বাড়ী ফিরে যায়। এরপর গভীর রাতে দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরে সংরক্ষণে রাখা গীতা বাহির থেকে টেনে দরজার কাছে এনে অগ্নিসংযোগ করে। এছাড়া কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে মাটিতে ফেলে দেয়।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এদিকে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed