কানাইঘাটে কেরিক্যাবের চাপায় শিশুর মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় কেরিক্যাবের ধাক্কায় ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বড়চতুল ইউপির কুড়ারপার কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিয়ের অনুষ্ঠান থেকে যাত্রী নিয়ে ফেরার পথে কুড়ারপার বড় মসজিদের পাশে একটি কেরি ক্যাব (নসিলেট-ছ-১১-২০৩৮) কুড়ারপার গ্রামের ফখরুল ইসলামের শিশু কন্যা শারমিন বেগমকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পরই চালক জবরুল ইসলাম পালিয়ে যায়। পুলিশ কেরিক্যাব জব্দ করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed