Main Menu

ছাতকে গলায় ফাঁস দিয়ে যুবক-যুবতীর আত্নহত্যা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় দু’দিনের ব্যবধানে দুই যুবক-যুবতী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১ নভেম্বর রাতে কালারুকা ইউপির খাইরগাঁও গ্রামের আফরোজ আলীর মেয়ে শিউলী বেগম (১৮) গোয়াল ঘরের পেছনের একটি আম গাছের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
২ নভেম্বর সকাল ১০টায় দোলারবাজার ইউপির আলমপুর গ্রামের আবদুল মছব্বিরের পুত্র বুরহান উদ্দিন (১৮) নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বুধবার ময়না তদন্ত শেষে তাদের ২জনের লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে ছাতক থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে দু’টি আত্মহত্যার কারণ জানা যায়নি।

Share





Related News

Comments are Closed