Main Menu

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পুরানগাঁও গ্রামের আছাব আলী ও আহমদ আলী লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আছাব আলী, আফরোজা বেগম, সুফিয়া বেগম, বকুল মিয়া, হাবিব মিয়া, মনোয়ারা বেগম। অন্য দুই জনের নাম জানা যায়নি। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় আছাব আলীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে পুরানগাঁও গ্রামের আছাব আলী ও আহমদ আলীর লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৮জন আহত হন। বিষয়টি এলাকাবাসী আপোষ-মিমাংসার চেষ্টার উদ্যোগ গ্রহন করেছেন বলে জানা যায়।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, সংঘর্ষের ঘটনার কোনো সংবাদ থানায় আসেনি।

Share





Related News

Comments are Closed