জকিগঞ্জে ভারতীয় আতশবাজি উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটর জকিগঞ্জ উপজেলার সোনাপুর এলাকা থেকে ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আতশবাজির মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
এই অভিযান নেতৃত্ব দেন ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সোনাপুর বিওপির হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথ। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
« ঝিনাইদহে মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা (Previous News)
(Next News) বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ »
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed