সিলেটে নাশকতা মামলায় খালাস পেলেন ৫১ জামায়াত নেতা-কর্মী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০১৩ সালের ২০ মার্চ সিলেট বিভাগে জামায়াতের হরতাল পালনকালে বিশ্বনাথ উপজেলায় পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার রায়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের ৫১ নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারিক (দ্রুত বিচার) মো. নজরুল ইসলাম এ রায় দেন।
খালাস পাওয়াদের মধ্যে রয়েছেন-বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি আখতার ফারুক, জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথের রামপাশা ইউপি জামায়াতের সভাপতি আবদুল মজিদ, জয়কলস ইউপির সাবেক সভাপতি মতিউর রহমান, বর্তমান সভাপতি আবদুল কাদিরসহ জামায়াত-শিবিরের মোট ৫১জন নেতাকর্মী।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত সকল আসামির খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, সিলেটে জামায়াতের নগর শাখার আমির এহসানুল মাহবুব জুবায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ায় ২০ মার্চ সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে জামায়াত। এদিন সকাল আটটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের পিকেটিং করার সময় বিশ্বনাথ উপজেলার কারিকোনা পল্লী সমিতি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারিসহ ৫১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারকার্য শুরু হয়। পুলিশসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed