মাধবপুরে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ট্রাক্টর চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমির আলী উপজেলার বেজুড়া গ্রামের মর্তুজা আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন সংবাদ মাধ্যমকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে মাধবপুর যাচ্ছিলেন জমির আলী । পথে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এলে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed