Main Menu

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্রামবাসীর মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিনামুল্য খাবার পানি সরবরাহসহ ৬ দফা দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ ফুরবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামের বাসীন্দারা। মানববন্ধন শেষে তাদের দাবী জানিয়ে, তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
বুধবার সকাল ১০টায় থেকে ১১টা পর্যন্ত ক্ষকিগ্রস্থ গ্রামবাসীর অধিকার আদায়ের জন্য গঠিত সংগ্রাম কমিটির ডাকে বড়পুকুরিয়া-দুথিপুর গ্রাম সড়কের ধারে এই মানববন্ধন করেন।
মানববন্ধনের অনান্য দাবী গুলো হচ্ছে,ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর ক্ষতিপুরন প্রদান, স্থানীয় বেকার যুবকদের চাকুরী প্রদান, তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি ক্ষতিগ্রস্থ গ্রামে বিদ্যুৎ সরবরাহ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্ম প্রতিষ্ঠান নির্মান।
স্থানীয় ভাবে গ্রামবাসীদের নিয়ে গঠিত সংগ্রম কমিটির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধ আনোয়ারুল হক বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার সময় আমাদের তিন ফসলি জমি নামমাত্র মুল্য অধিগ্রহন করায় আমরা একবার ক্ষতিগ্রস্থ হয়েছি, এখন তাপ বিদ্যুৎ কেন্দ্রে ১৪টি গভির নলকুপ দিয়ে ভু-গর্ভের পানি সেচ দেয়ার কারনে ভু-গর্ভের পানি নিচে নেমে গেছে, যার করনে আমাদের হস্তচালিত টিব ওয়েল গুলো অচল হয়ে পড়েছে, এতেকরে আমাদের খাবার পানি নাই, তাপ বিদ্যুতের বর্জ ছাই এর কারনে আমাদের পরিবেশ, কৃষি ফসলের এবং মানব জিবনের ক্ষতি হচ্ছে। যা কোন ভাবে নিবারন করার মত নয়।
সংগ্রাম কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম বলেন, আমরা এখন পানিও টাকার বিনিময় কিনে খাই, তাও আবার কখন পানি পাব তারও কোন নিশ্চয়তা নাই, এ জন্য আমরা এখন পানির জন্য চাতক পাখির মত চেয়ে থাকি।
গ্রামবাসীরা বলেন, অবিলম্বে আমাদের খাবার পানি বিনামুল্য সরবরাহ করতে হবে, তা না হলে আমরা বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হব । মানববন্ধনে দুধিপুর গ্রামের বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
এই বিষয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মহববত হোসেন এ সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, গ্রামবাসীরা বিভিন্ন দাবী জানিয়ে একটি পত্র দিয়েছে, সেই পত্রটি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট প্রেরন করেছি। বাঁকি সিদ্ধান্ত সরকার নিবে।

 

Share





Related News

Comments are Closed