Main Menu

ওসমানী এয়ারপোর্টের আনসার ইনচার্জের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আনসার ক্যাম্পের পিসি ইনচার্জ মো. হজরত আলী প্রতারণার আশ্রয় গ্রহণ করে সিলেট সদর উপজেলার বাগবাড়ি নিবাসী মৃত নিয়ামত আলীর ছেলে আনছার আলীর নিকট থেকে চার লক্ষ বত্রিশ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে আনছার আলী বাদি হয়ে হযরত আলীকে আসামি করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতে মামলা দায়ের করেছেন।
এছাড়াও গত ২৪ অক্টোবর সোমবার আত্মসাৎকৃত ৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রী বরাবরে আবেদন জানিয়েছেন আনছার আলী।
মামলা সূত্রে জানা গেছে, একই বিভাগে চাকুরির সুবাদে আনছার আলীর সাথে হজরত আলীর পরিচিত ও সম্পর্ক গড়ে উঠে। হজরত আলী বিমানবন্দর এলাকায় ৪টি দোকান ভাড়া দেয়ার আশ্বাস দিয়ে চার লক্ষ বত্রিশ হাজার টাকা ৩শ’ টাকার স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন করে গ্রহণ করেন। কিন্তু পরে টাকা বা দোকানঘর ভাড়া কিছুই দেননি।
এছাড়াও আনছার আলী তার জীবনের নিরাপত্তা ও টাকা ফিরে পাওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, সিলেটের জেলা প্রশাসক, সিলেট রেঞ্জের পরিচালক, সিলেট দুর্নীতি দমন কমিশনের পরিচালক, সিলেট জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed