গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুইটি দাস (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সুইটি গোলাপগঞ্জ উপজেলার বরায়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেলে পৌর সদরের উত্তর বাজারে একটি ভাড়াটে বাসায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুইটি মা সুমতি রাণী দাস ও ছোট বোন পিংকি দাসের সাথে উপজেলা সদরের উত্তর বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতো। সুইটির মা বিভিন্ন বাসা-বাড়িতে ঝি’য়ের কাজ করতেন। তাদের গ্রামের বাড়ী উপজেলার বাঘার লালনগর গ্রামে। সুইটির মা প্রতিদিনের মতো অন্যের বাসায় কাজে ছিলেন। বিকেল ৪ টায় বাসায় ফিরে এসে দেখেন ঘরের দরজাটি বন্ধ।
এ সময় তিনি সুইটিকে দরজা খোলার জন্য অনেক ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখতে পায় সুইটি ওড়নায় গলা পেচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসীর ধারণা প্রেম ঘটিত কারণে সুইটি আতœহত্যা করতে পারে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে সে আতœহত্যা করেছে তা জানা যায়নি। তবে পুলিশের তদন্তে আসল ঘটিনা বেরিয়ে আসবে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed