ছাতকে শিয়ালের কামড়ে মহিলাসহ আহত ২৫
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে পাগলা শিয়ালের কামড়ে মহিলাসহ ২৫ ব্যক্তি আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত একই শিয়ালের কামড়ে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত নুরেছা বেগম, তাজ উল্লাহ ও খালেদ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালী) গ্রামের আকবর আলীর স্ত্রী নুরেছা বেগমকে একটি পাগলা শিয়াল আকস্মিক আক্রমণ করে গুরুতর আহত করে। পরে একই গ্রামের তাজ উল্লাহ (৬৫), আব্দুল মনাফ (৫০), আলা উদ্দিন (৫০), আবরুছ আলী (৪০), খলিল আহমদ (২৪), জমসেদ আলী (৬০), গোলাম কিবরিয়া (১২), আলী আহমদ (৩০), জিলু মিয়া (২৮) ও আলী হায়দায় (২৪)সহ ১২জনকে আহত করে। আহতদের মধ্যে নুরেছা বেগম, তাজ উল্লাহ ও খালেদ আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
একই রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শী গ্রামের তছদ্দর আলী (৪৫), আকবর আলী (৫০), সেবুল মিয়া (১২), আব্দুল মন্নান (৪৫), সেবুল মিয়া (৩০), সুমন মিয়া (৩২), খালেদ মিয়া (২৪), আব্দুল্লাহ (৭০), ইসলাম উদ্দিন (৪৪) ও দুই মহিলাসহ ১৩জনকে আহত করে। ভোরে কৌশলগতভাবে খালেদ আহমদ শিয়ালটি মেরে ফেলতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed