ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- তেঁতুলিয়া গ্রামের সোলেমান আলী (৪০), তার ভাই খাদো (৩০), ধন মোহাম্মদ (৫৫), সিরাজুল ইসলাম (৪০), ভাবি গুলজান বেগম (৩০) ও বন্ধু ফসিহর রহমান (৩৫)।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সোলেমান আলী প্রতিবেশী এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধুর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সোলেমান পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed