Main Menu

ফেঞ্চুগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সেভেনসন পথাম (৩৯) হবিগঞ্জ জেলার বাহুবল থানার আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মৃত রিয়াংখ পওস্বাওয়াতের পুত্র। রোববার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পালবাড়ি পয়েন্টের কাছে মাইয়াম শাহ মাজারের সম্মুখে সড়কের পাশে মোটরসাইকেল (হবিগঞ্জ-হ ১১-২৬৫২) থামিয়ে ফোনে কথা বলছিলেন সেভেনসন পথাম। এসময় ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা থেকে আসা একটি সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৪১৮) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকের হেলপার হেলাল মিয়া ও ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলাল মিয়াকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে, নিহত সেভেনসন পথামের পকেটে জাতীয় পরিচয়পত্রের সুত্র ধরে তার স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা থানায় ছুটে যান। এসময় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ নিহত সেভেনসন পথামের সঙ্গে থাকা নগদ ৪০ হাজার ৪৭০ টাকা, আনুসাঙ্গিক মালামাল তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগীসহ সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed