Main Menu

সিলেটে ছাত্রলীগের দু’ গ্রুপে সংঘর্ষ, দোকান ভাংচুর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জল্লারপাড়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা বিধান কুমার সাহা ও পীযুষ কান্তি দের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, গত দুদিন আগে বিধান সমর্থিত বিজিত ও গৌরাঙ্গের নেতৃত্বাধীন গ্রুপের ছাত্রলীগ কর্মী কাওছারকে আয়েশা মেডিকেলের সামনে মারধর করে গুরুতর আহত করে পীযুষ সমর্থিত জাহেদের নেতৃত্বাধীন গ্রুপের কর্মীরা। এর জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এর জের ধরে শুক্রবার জল্লারপাড়ের রাতুল প্লাজায় বিধান সমর্থিত গ্রুপের অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় দু’ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে একটু মারামারি হয়েছে। তবে তেমন বেশি কিছু না। পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed