Main Menu

মঙ্গলে ইসার অভিযান নিয়ে সংশয়

বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গল গ্রহে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা (European Space Agency) ইসা’র পাঠানো রোবটযান অবতরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বুধবার (১৯ অক্টোবর) মঙ্গলপৃষ্ঠে নামার ঠিক আগ মুহুর্তে শিয়াপারেলি নামের ওই রোবটযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক মিনিটের কম সময়ের আগে অভিযানের সাফল্য থমকে যায়।

সৌরজগতের প্রতিবেশি গ্রহটিতে নামতে যাওয়া রোবটযানটির বিচ্ছুরিত আলো শনাক্তে যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইটকেও কাজে লাগানো হয়। তবে তা থেকে এখন পর্যন্ত কোনো আশানুরূপ তথ্য পাওয়া যায়নি। তাই রোবটযানটি মঙ্গলপৃষ্ঠে অবতরণের সময় তা বিধ্বস্ত বা ধ্বংস হয়েছে কিনা সে সম্পর্কে সংস্থাটি এখনও নিশ্চিত হতে পারেনি।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গল অভিযানে তাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলাফল নিয়ে তারা এখনও আশাবাদী। তবে সংস্থার প্রকৌশলীরা অভিযানের সম্ভাব্য ত্রুটি সম্পর্কে আবারো পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন। এছাড়া কেন বা সংযোগ বিচ্ছিন্ন হল এবং কীভাবে আবারো তা পুনঃস্থাপন করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার বিশেষজ্ঞরা রোবটযানটির সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছেন।

এদিকে, মঙ্গলপৃষ্ঠে রোবটযান নামানোর আগে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব নিয়ে আরো নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে ইসা। সংস্থাটির বিজ্ঞানীরা জানান, ১৯৭৬ সালে ভাইকিং অভিযানে লাল গ্রহটির পানিতে জৈব অণু ও মিথেনের মিশ্রণের প্রমাণ পাওয়া গেছে।

দুই মার্কিন বিজ্ঞানী সম্প্রতি এক প্রতিবেদনে এই দাবি করেন। তাদের এই দাবিকে সমর্থন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাস্ট্রোবায়োলজিস্ট ক্রিস ম্যাককে’রও।

Share





Related News

Comments are Closed