Main Menu

জৈন্তাপুরে ৫৭ বোতল ভারতীয় মদ জব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ৫৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ জব্দ করেছে বিজিবি।
৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লালাখাল বিওপির হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় লালাখাল চা বাগানের মধ্যে হতে মালিক বিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি আচ করতে পেরে মাদক পাচারকারীরা মদ গুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধার করা মদের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৮৫ হাজার ৫০০ টাকা।

Share





Related News

Comments are Closed