Main Menu

খাদিজার উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসে উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট গুড রিলেশন গ্র“পের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উক্ত মানববন্ধনে গ্রুপের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিমুর রিয়াজের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ,অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহফুয, সমাজসেবা সম্পাদক মহসিন উদ্দিন তালুকদার, সদস্য ছালেক আহমদ, কাবুল আহমদ, ময়নুল ইসলাম, সানওয়ার আহমদ, আব্দুল­াহ আশিক, তায়েফ খান, এছাড়া আরও উপস্থিত ছিলেন গুড রিলেশন গুপের সহযোগী সংগঠন ইয়ং জেনারেশন ক্লাবের সেক্রেটারী মাসহুদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, এইম ইন লাইফ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক খিজির হোসন এনু, মদনমোহন কলেজের বি.বি এ ২ বর্ষের ছাত্র নিলয় দাস,ব্যবস্যয়ী রাজু আহমদ,তারেক আহমদ, আল ইখওয়ান যুব সংঘের সভাপতি কামাল আহমদ কালাম, সেক্রেটারী লুৎফুর রহমান, সহ সেক্রেটারী মামুনুর রশীদ, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক হুসাইন আহমদ, সদস্য আব্দুল কাইয়ুম, আব্দুস সামাদ, উস্তার মিয়া, আশরাফ হোসেন, মো. জিলু, সোহাগ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দিবালোকে একজন ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা সত্যিই দুখজনক। বদরুলে এমন সন্ত্রাসী কান্ডে জাতি হতবাক হয়েছে এবং এই ঘটনা দেশ ও জাতির জন্য কলঙ্ক বয়ে এনেছে। শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে সকল ধরণের সন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বিশেষ করে সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed