বিশ্বনাথে মাসব্যাপী হস্তশিল্প মেলার উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের মাঠে মাসব্যাপী ‘বহুজাতিক হস্তশিল্প মেলা’র উদ্বোধন হয়েছে। সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। দেশের অনেক গূরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন নারীরা। যা অন্য কোন সরকারের আমলে হয়নি। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রেও আজ নারীরা প্রতিষ্ঠিত।
সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র সভানেত্রী রাখি মনি সিন্হা’র সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন।
বহুজাতিক হস্তশিল্প মেলায় ২৫টি স্টলে বাহারী রকমের পণ্য ক্রয়-বিক্রয় হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আখতার হোসেন জুনেদ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, যুবলীগ নেতা আবদুল হক, গিয়াস উদ্দিন, তাজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed