ছাতকে সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ৫০
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সালিশ বৈঠকে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে ইউপি সদস্যাসহ দু’পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় সদর ইউপির মাছুখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, মাছুখালী গ্রামের আয়াজ আলী ও আব্দুল খালিকের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এসব বিষয় নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার রাত ১০টায় একই গ্রামের সাবেক মেম্বার ফজর আলীর বাড়িতে এক সালিশ বৈঠক চলছিল। এতে কথাকাটাকাটির জের ধরে দু’পক্ষের লোকজন ইট, পাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের আসাদ্দর আলী (৫৫), আছাব আলী (৩০), ইদন আলী (৪৮), আসলম আলী (৫২), আয়াজ আলী (৪৫), নূরুল হক (৫০), সমর আলী (২৫), গৌছ আলী (১৮), লুৎফুর রহমান (২০), জসিম উদ্দিন (২৫), অলী আহমদ (২২), আয়ূব আলী (৪০), রফিজ আলী (৪৫), যুবায়ের (২০), আব্দুল হামিদ (৪০), আব্দুল খালিক (৬০), রাকিব আলী (৩০), সূরুজ আলী (৬২) ও সংরক্ষিত মহিলা মেম্বার রওশন আরা (৩৫)সহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত আছদ্দর আলীকে (৫৫) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়। পরে এসআই সুহেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন জানান, এঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed