Main Menu

খাদিজার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে মাদক বিরোধী সংগঠন জালালাবাদ রিকোভারী গ্রুপ ।
জালালাবাদ রিকোভারী গ্রুপ এর সভাপতি শিপলু আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহমুদ হোসেন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জালালাবাদ রিকোভারী গ্রুপ এর উপদেষ্টা নোমান আহমদ, সহ সভাপতি মিসবাহ উদ্দিন জুনেল, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, অর্থ সম্পাদক মহসিন তালুকদার, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান শিপন, দপ্তর সম্পাদক আবির হোসেন হাওলাদার, সহ প্রচার সম্পাদক আফজল আহমদ, সদস্য মনাফ আহমদ, সিরাজ আহমদ, রহিম উদ্দিন, বিপ্লব চৌধুরী, জুম্মান আহমদ, গনেশ কর্মকার, মিজান আহমদ, রাহাত আহমদ, আবেদ আহমদ, তারেক আহমদ, অন্যান্য সংঠনের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট নিরাপদ সড়ক চাই এর সাধারন সম্পাদক শাহ মোঃ লোকমান আলী, সিলেট বিভাগীয় ছাত্র পরিষদ এর সভাপতি বদরুল হোসেন কামরান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন খাদিজার উপর হামলাকারী বখাটে বদরুলের সব্বোর্চ শাস্তি না দিলে আরো অনেক খাদিজা এধরনের হামলার শিকার হবে এবং সন্ত্রাসী বখাটেরা বেপরোয়া হয়ে উঠবে তাই নরপশু বদরুলের সব্বোর্চ শাস্তি দিয়ে সরকারকে প্রমান করতে হবে সন্ত্রাসী যেই হোক অপরাধ করে পার পাবেনা।

Share





Related News

Comments are Closed