খাদিজা হত্যাচেস্টাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও র্যালী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারীর বিচার দাবীতে সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের উদ্যোগে নগরীতে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর শিবগঞ্জ পয়েন্ট ও তেররতন এলাকায় এ র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘নারীর জন্য নিরপাদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ এই ¯েøাগানে অনুষ্ঠিত মানববন্ধন ও র্যালীতে কলেজের শিক্ষক ও ছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে কলেজের অধ্যক্ষ আবুল কালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার এ কে এম ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকান্ড ও হামলা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। তা না হলে বদরুলের মত বদ সন্ত্রাসীরা শিক্ষাঙ্গন গুলোকে নিজেদের অভয় আশ্রম হিসেবে গড়ে তুলবে। এসময় তিনি খাদিজার উপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
র্যালী, মানববন্ধনে অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক আহমদ জিয়া শামস, মো. হাবিবুর রহমান, হোসাইন আহমদ, শাহীন আহমদ, প্রভাষ পাল, অসীম রায়, নুরুন্নাহার, উম্মে শান শান্তা, নাহিয়ান ইসলাম প্রমুখ।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed