Main Menu

আটাব সিলেট জোনের সেক্রেটারী আতিকুর রহমানের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আটাব সিলেট জোনের সেক্রেটারী, ১নং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আটলান্টিক ট্রাভেলস এর সত্ত¡াধিকারী আলহাজ¦ আতিকুর রহমান ১৭ অক্টোবর সোমবার উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যা ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ২টায় সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব কালারুকা গ্রামের মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
সিলেট আটাবের শোক প্রকাশ
আটাব সিলেট জোনের সেক্রেটারী আলহাজ¦ আতিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আটাব সিলেট জোনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল সহ আটাব সিলেট জোনের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed