ইলিয়াসের সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির দোয়া মাহফিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার বাদ আসর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, মনির হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, জেদ্দা বিএনপি নেতা হাবিবুর রহমান, আহমদ আলী, উপজেলা বিএনপি নেতা হাফিজ আরব খান, আবদুল কুদ্দুছ, চেরাগ আলী মেম্বার, নুরুজ্জামান মেম্বার, সিরাজ মিয়া মেম্বার, সেবুল আহমদ, রইছ আলী, আকবর আলী, আশিক মিয়া, মাওলানা আবদুস সোবহান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, যুবদল নেতা আবু সুফিয়ান, সাহিদুর রহমান রাজু, রানা মিয়া, মাসুদ আহমদ সুমন, ফখরুল ইসলাম, কবির আহমদ, সাঈদ মিয়া, হাবিবুর রহমান, মঈনুল ইসলাম, সেচ্ছাসেবকদল নেতা শামিম আহমদ, সুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য ও দেওকলস ইউপি চেয়ারম্যান প্রার্থী আলাল আহমদ, তারেক আহমদ খজির, ইমরান আহমদ সুমন, কিরণ বৈদ্য, নজরুল ইসলাম, জাহেদ মিয়া, সমর আলী, আলী আহমদ, জিতু মিয়া, সাঈদ মিয়া, ফখরুল ইসলাম, কবির আহমদ, মাসুম মিয়া, এমসি কলেজ ছাত্রদল নেতা আফজল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফিজ আরব খান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed