Main Menu

গৃহবধু শিল্পী ধর্ষণ ও হত্যা মামলায় ২জন গ্রেফতার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বহুল আলোচিত গৃহবধু শিল্পী হত্যা মামলায় আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গড়েরঘাট গ্রামের আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন ও জমাদ্দার মিয়ার ছেলে আলী হোসেন। উপজেলার মাহতাবপুর গড়েরঘাট গ্রাম থেকে রবিবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশ ওই দুই পলাতক আসামীকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল একটি সুত্র সোমবার জানায়, তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গড়েরঘাট গ্রামের সাজিদ মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৩)’র লাশ গত ১১ মার্চ সকালে বাড়ীর দরজার সামনে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। এ ঘটনায় হত্যাকান্ডের অভিযোগে নিহত শিল্পীর বাবা উপজেলার কামড়াবন্দ গ্রামের এলাইছ মিয়া বাদী হয়ে মেয়ের জামাই সাজিদ মিয়া ও তাঁর সৎ মা সরফুন নেছাকে আসামী করে ঐ দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ওই মামলায় সাজিদ ও সরফুন নেছাকে গ্রেপ্তার করে। মামলাটি প্রায় দেড় মাস থানা পুলিশ তদন্ত করার পর ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটির পুন:তদন্ত ভার গ্রহন করে। মামলাটি গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দু’মাস তদন্ত করে শিল্পী হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে ১৮ আগষ্ট জেলা শহরের পৌর মার্কেট এলাকার তাহিরপুরের সোহালা গ্রামের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি ফজলুল হকের ছেলে বালি পাথর ব্যবসায়ী গণী মিয়াকে গ্রেফতার করেন। পরে গণী মিয়া কিছুদিন হাজতবাসের পর উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসে।
মামলার তদন্তকারী অফিসার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. শহীদুল্লাহ সোমবার জানান, বহুল আলোচিত দরিদ্র পরিবারের গৃহবধু শিল্পী হত্যাকান্ডে সাবেক এক ইউপি সদস্য সহ আরো কয়েকজন জড়িত রয়েছে। তিনি আরো বলেন, গৃহবধু শিল্পী ছিলেন দরিদ্র পরিবারের। স্বামীও তেমন কাজ কর্ম করতো না, কিছুটা সহজ সরল টাইপের লোক ছিল। অন্যদিকে শিল্পীর মা ছিলেন স্বামী পরিত্যক্ত মহিলা। শিল্পী বেশ সুন্দরী হওয়ায় প্রভাবশালীদের কু-নজরে পড়ে যায়। ঘটনার রাতে শিল্পীর বাড়ির পাশেই প্রভাবশালী ও তার লোকজন মদের আড্ডায় মশগুল ছিলো। এক পর্যায়ে শিল্পীকে তারা জোর পূর্বক ঘর থেকে বের করে এনে ধর্ষণ পূর্বক শ্বাসরোধ করে হত্যা করে, যা ডাক্তারী রিপোর্টেও ধর্ষণ এবং হত্যাকান্ডের আলামত পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed