‘ছবি তুলতে গিয়ে’ ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : রেললাইনে দাঁড়িয়ে ‘এক ট্রেনের ছবি তুলতে গিয়ে’ আরেক ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেকজন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেল পুলিশের এসআই মো. ছানাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হল ভাদুঘর ভূইয়াপাড়া এলাকার কাউছার মিয়ার ছেলে শুভ (১১) ও আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪)। এ ঘটনায় রিপন নামে ১২ বছর বয়সী আরেক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই ছানাউল জানান, সকালে বাড়ির পাশে রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল। “এ সময় পাশের লাইনে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এলে তারা মোবাইল ফোনে ছবি তোলায় মগ্ন হয়ে পড়ে। একই সময়ে উল্টো দিক থেকে তাদের লাইনে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়।” পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করতে বলেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed