Main Menu

শাবি ছাত্রলীগের হামলায় রেস্টুরেন্ট ভাংচুর, আহত ২

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের হামলায় গোলাপী রেস্টুরেন্টের দুই কর্মচারি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- আলমগীর হোসেন ও মুস্তাকিম আহমেদ। শনিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোলাপী রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্র ও রেস্টুরেন্টের কর্মচারি সূত্রে জানা যায়, শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন (রাজু) সহ ৫-৬ জন এ হামলা চালায়। এ ঘটনায় দুই জন আহত হয়। এর আগেও বিভিন্ন ঘটনায় রাজু বহিষ্কার হয়েছিল।
রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, এরা সাধারণত বাকি খেয়ে টাকা দেয় না। শুধু ফাও খেয়ে যায়। আজকে ফাও খেতে না দেওয়ায় হামলা চালায় এবং রেস্টুরেন্ট ভাংচুর করে। এ ঘটনায় দুইজন মারাত্মক আহত হয়।
আহতদেরকে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়টি জানতে মোশারফ হোসেন রাজুকে কয়েকবার ফোন দিলেও সে সাংবাদিকদের ফোন কেটে দেয়।
ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, সে আমার রাজু নয়। সে অন্য কোন রাজু হতে পারে। তবে পরক্ষণেই তিনি বলেন ‘একটু ঝামেলা হয়েছিল। আমার সাথে ম্যানেজারের কথা হয়েছে। বিষয়টি মিটমাট হয়ে গেছে।’
শাবির সহকারি প্রক্টর সামিউল ইসলাম জানান, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share





Related News

Comments are Closed