Main Menu

সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও পাউন্ডসহ ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।

শুক্রবার ভোর রাত ৩টার দিকে খাদিমপাড়ার উস্তার আলী চিশতির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

উস্তার আলী জানান, তার ছেলেরা প্রবাসে থাকেন। শুক্রবার ভোররাতে বাসার গ্রিল কেটে ৭-৮ জন ডাকাত প্রবেশ করে। আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা আড়াই ভরি স্বর্ণালঙ্কার, ২০০ ব্রিটিশ পাউন্ড, ৫টি মোবাইল ফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

শাহপরাণ থানার ওসি শাহ জালাল মুন্সী জানান, ডাকাতির খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।

Share





Related News

Comments are Closed