সিলেটে সাংবাদিক শফি গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় নিউ নেশন পত্রিকার সিলেট প্রতিনিধি সাংবাদিক শফিক আহমদ শফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শফি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের বিবিদইল পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ইসলামী ব্যাংক সূত্র জানায়, ইসলামী ব্যাংক লালদিঘীর পার শাখা থেকে একটি ঋণ নিয়েছিলেন সাংবাদিক শফিক আহমদ শফি। এই ঋণের টাকার কিছু তিনি পরিশোধ করেছিলেন। ব্যাংক পাওনা অবশিষ্ট ছিল ৬২ হাজার টাকা। দীর্ঘদিন হয়ে গেলেও শফি টাকা না দিয়ে ব্যাংককে কোনো সুষ্ঠু জবাব দিচ্ছিলেন না। এর প্রেক্ষিতে ব্যাংক বাদি হয়ে তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলা করে। এক পর্যায়ে শফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তারপরও ব্যাংক সুযোগ দিয়েছিল শফিকে টাকা কিস্তিতে পরিশোধের। কিন্তু তিনি টাকা দিচ্ছিলেন না। তাই শুক্রবার ভোর রাতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ দক্ষিণ সুরমা থানার ওয়ারেন্ট অফিসার এসআই মনির ও এসআই সালামের নেতৃত্বে একদল পুলিশ লালাবাজারের বিবিদইল পশ্চিমভাগ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে শফিকে গ্রেপ্তার করে। শুক্রবারল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে ইসলামী ব্যাংক লালদিঘীরপার শাখার বিনিয়োগ কর্মকর্তা তাওহীদ আহমদ জানান, সাংবাদিক হওয়ার কারণে ওয়ারেন্ট থাকা সত্তে¡ও শফিকে আমরা বার বার সুযোগ দিয়ে আসছিলাম। তিনি টাকা পরিশোধের প্রতিশ্রæতি দিয়েও টাকা ফেরত দেননি। প্রতারণা করে আসছিলেন। তাই তাকে সুনির্দিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান বলেন, সাংবাদিক শফির বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্মসাৎ মামলার ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন ধরে ব্যাংকের সঙ্গে ঝামেলা মেটাননি শফি। তাই তাকে ওয়ারেন্টের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed