দক্ষিন সুরমার আলমপুরে সড়কের বেহাল দশা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার ব্যস্ততম বিসিক শিল্পনগরী খ্যাত গোটাটিকর সংলগ্ন আলমপুর, মালিপুর ও গঙ্গারাম চকের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন ৮শ পরিবারের মানুষ ছাড়াও দেশের দুর দুরান্ত থেকে লোকজন এ পথে যাতায়াত করে থাকেন। অভিবাবকহীন এ সড়কের অবস্থা দেখে হিমশিম খেতে হয়। রাস্তার কয়েক স্থানে বিরাট আকারের গর্ত থাকায় প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা হুমকির মুখে রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে রয়েছে আলমপুর, মালিপুর ও গঙ্গারাম চকের সড়কটি। দীর্ঘদিন এ সড়কের ভাগ্যে জুটেনি উন্নয়নের হাতছানি।
স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, জনপ্রতিনিধিরা বিগত দিনে নিজেদের আখের গোছাতে ছিলেন ব্যস্ত। কেউই আলমপুর, মালিপুর ও গঙ্গারাম চকের সড়কের উন্নয়নে এগিয়ে আসেননি।
সর্বশেষ আলমপুর এলাকার বাসিন্দা তরুন সমাজেসেবী, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক ও সিলেট জেলা পরিষদ নির্বাচনের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী নিজামুল হক লিটন এগিয়ে এসে নিজ উদ্যোগে এলাকার যুব-সমাজকে সাথে নিয়ে ভাঙ্গা রাস্তায় ইটের সুড়কি ফেলে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।
এ ব্যাপারে সাংবাদিক নিজামুল হক লিটন জানান, নেতা হতে নয়, নিজ এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে নিজের বিবেকের তাড়নায় তিনি এ উদ্যোগ গ্রহন করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed