Main Menu

সিলেটে যুবলীগ নেতার বাড়ীতে ডাকাতি, ১৫ লাখ টাকার মাল লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক যুবলীগ নেতার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। হাফপ্যান্ট পরিহিত ডাকাত দল হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ছনুপাড়া গ্রামের শাহেদ হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সাহেদ হোসেন জানান, রাতে সবাই যখন ঘুমিয়ে ছিলেন তখন ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত রান্না ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতদের সবাই অজ্ঞাত মুখোশধারী ও হাফপ্যান্ট পরা ছিল।
ডাকাত দল তার ঘরের আলমারী তছনছ করে নগদ দেড় লাখ টাকা, বাংলাদেশি ৭০হাজার টাকা মূল্যমানের পাউন্ট ও ডলার, ২০ ভরি স্বর্ণ, আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপসহ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বাড়ির মালিক বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Share





Related News

Comments are Closed