‘খাদিজার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চাচা ফয়জুল ইসলাম।
রোববার স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার চাচা সংবাদ মাধ্যমকে এ কথা জানান।
ফয়েজুল ইসলাম বলেন, সকাল ৯টায় চিকিৎসক দেখেছেন। তিনি জানান নার্গিসের অবস্থার অবনতি নেই। তার শারীরিক অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে।
তিনি জানান, নার্গিসের মা এখনও দুঃচিন্তায় আছেন। গত বৃহস্পতিবার তার বাবা মাসুক মিয়া সিলেটে ফিরে গেছেন। পুরো পরিবারটির ওপর এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
আর কোনো মেয়ের জীবনে যেন এ ধরনের আঘাত না আসে, এজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন ফয়েজুল।
নার্গিস স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে রয়েছেন চাচা ফয়েজুল ইসলাম ও ভাই শাহীন আহমেদ।
এ সময় তিনি ঘটনার মূল হোতা শাবির ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এর আগে খাদিজার মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার অবস্থা সম্পর্কে জানায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ ব্রিফিংয়ে স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ড. এ এম রেজাউল সাত্তার বলেন, ‘খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ব্যথা দিয়ে দেখেছি, তাকাচ্ছে। ডান হাত ও পা নাড়াচ্ছে।’
তিনি বলেন, চিকিৎসা দিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা চলছে। হয়তো খাদিজা বেঁচে যাবেন।
ওই ব্রিফিংয়ে স্কয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরিচালক ডা. মীর্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজা যদি বেঁচে যায় তাহলে চিকিৎসার মাধ্যমে তাকে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তবে সে আর আগের জীবনে ফিরতে পারবে না।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরোচিত হামলা চালায় শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed