খাদিজার অবস্থা জানা যাবে শনিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ছাত্রলীগ নেতার বর্বরোচিত হামলায় ক্ষত-বিক্ষত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি; এ বিষয়ে শনিবার সকালে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা।
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন শুক্রবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান ।
তিনি বলেন, খাদিজাকে ‘পর্যবেক্ষণে’ চিকিৎসকদের দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হচ্ছে বিকাল ৫টায়। “তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেহেতু অবস্থার অবনতি হয়নি, তাই বলা যায় কিছুটা ইতিবাচক। আজকের দিনটি দেখে শনিবার সকালের দিকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।”
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক(পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা গত সোমবার বিকালে স্নাতক পরীক্ষা শেষে এমসি কলেজ কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর কলেজের পুকুর পাড়ে হামলার শিকার হন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সম্পাদক বদরুল আলম তাকে কুপিয়ে আহত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকায় আনা হয়। স্কয়ার হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
মঙ্গলবার বিকালে তার অস্ত্রোপচারের পর চিকিৎসক রেজাউস সাত্তার বলেছিলেন, মাথায় মারাত্মক আঘাত পাওয়া এই কলেজছাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা ৫ থেকে ১০ ভাগ। পরিস্থিতির উন্নতি হলে তার হাতসহ শরীরের অন্য জখমের জন্যে ‘অর্থোপেডিক চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছিলেন নিউরোসার্জন সাত্তার।
ঘটনার পরপরই কলেজের শিক্ষার্থীরা বদরুলকে ধরে পুলিশে দেয়। পরদিন তাকে আসামি করে সিলেটের শাহ পরাণ থানায় মামলা করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।
খাদিজাকে কুপিয়ে আহত করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করেছে। বদরুল হামলার কথা স্বীকার করে বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed