সিলেটে পাথর কোয়ারী সচলের দাবিতে স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি, শ্রীপুর, লোভাছড়া সহ সবকটি পাথর কোয়ারীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত এক স্মারকলিপিতে এ দাবী জানানো হয়। স্মারকলিপিতে পাথর কোয়ারীগুলোর পূর্বেকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনারও দাবী করা হয়।
স্মারকলিপিতে বলা হয় এসব পাথর কোয়ারীর সাথে লাখ লাখ শ্রমিক ও ব্যবসায়ীর জীবন-জীবিকা সম্পর্কিত। পাথর কোয়ারীগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে না আনায় শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছেন। স্বারকলিপিতে পাথর শ্রমিক, ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন। জেলা প্রশাসক সরাসরি এ স্মারকলিপি গ্রহণ করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ লিয়াকত আলী, পাথর ব্যবসায়ী জয়নাল আবেদীন, আলাউদ্দিন, আতাউর রহমান আতাই, হিফজুর রহমান খান, নানু মিয়া, ইসমাইল আলী, আলিম উদ্দিন, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলমগীর আলম, আতাউর রহমান, জাফলং বলাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মোতালিব খান, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জাফলং স্টোন কাশিং মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুল সালাম, জাফলং বলাঘাট পাথর উত্তোলন ও সরবরাহ শ্রমিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ভোলাগঞ্জ বারকি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম, বিছনাকান্দি ট্রাক্টর মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. আব্দুলাহ, আওয়ামীলীগ নেতা ফয়ছল আহমদ, এম. মহিউদ্দিন মহি প্রমূখ।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed