লাউয়াছড়া জাতীয় উদ্যানে অর্ধ শতাধিক প্রাণীর মৃত্যু
নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্য প্রাণীদের আবাসের জন্য নিরাপদ হলেও নানা কারণে প্রাণীদের বসবাসের জন্য হয়ে উঠেছে অনিরাপদ। বনের ভিতরে রেললাইন, সড়ক পথ ও বিদ্যুৎ লাইন পশু পাখিদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বনের ভিতর দিয়েই ঢাকা-সিলেট রেলপথ ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক পথ প্রবাহিত হয়েছে। প্রতিদিন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক পথে কয়েক শত যানবাহন চলাচল করে এবং ঢাকা-সিলেট রেলপথে ১৮-২০টি ট্রেন চলাচল করে। তাছাড়াও লাউয়াছড়া বনের ভিতর দিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ সঞ্চলন লাইন রয়েছে। যার ফলে একবছরে ট্রেনে কাটা পরে, গাড়ি চাপায় ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় অর্ধশতাধিক বন্য প্রানী প্রাণ হারিয়েছে।
রেলপথ ও সড়কপথের উভয় পাশেই রয়েছে উদ্যানের বিস্তীর্ণ বনাঞ্চল। রেলপথ ও সড়কপথ থাকার কারণে প্রানীরা প্রতিদিনই এপার থেকে ওপার যাওয়ার জন্য লাফালাফি ও ছোটাছুটি করে। লাফালাফি করার সময় প্রায়ই সাপ, হরিণসহ অন্যান্য প্রাণী গাড়ির নিচে ও ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed