Main Menu

বিক্ষোভে উত্তাল সিলেট, বদরুলের ফাঁসি দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের কোন আইনজীবীকে বদরুলের পক্ষে শুনানীতে অংশ না দেয়ার আহ্বান জানিয়েছে সিলেট সরকারি মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানকালে তারা এ আহ্বান জানায়।
স্মারকলিপিতে এ দাবি ছাড়াও তারা বদরুলের সর্বোচ্চ শাস্তি, দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে বিচার ও নারীদের নিরাপত্তা বিধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
এদিকে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলাকারী ছাত্রলীগ ক্যাডার বদরুল আলমের শাস্তির দাবিতে সিলেটে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়। নগরীর বিভিন্ন স্থানে বদরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১০টায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা সড়কে অবরোধের সৃষ্টি করেন। ঘন্টা খানেক পর সকাল ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যান। তারা প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
মহিলা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেছা বলেন, ‘আমরা কলেজ ক্যাম্পাসে প্রতিদিনই বিক্ষোভ চালিয়ে যাব, আমরা দ্রুত বিচার দেখতে চাই, নিরাপত্তা চাই।’
এদিকে, কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সিলেট সরকারি মহিলা কলেজের অ্যালামনাই এসোসিয়েশন।
কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, মহিলা কলেজের ছাত্রীদের রাস্তায় অবস্থানের কারণে যান চলাচল কিছুটা বিঘিœত হয়।
উল্লেখ্য, গত সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে। মঙ্গলবার বিকেলে অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘন্টার অবজারভেশনে রেখেছেন।

moinuddin-clg-picএদিকে বেলা ১টায় সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও শাবি ছাত্রলীগ নেতা বদরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. হেনা সিদ্দীকি, অধ্যাপক সুপর্ণা রায়, অধ্যাপক পার্থ সারতী নাগ, অধ্যাপক সালমা খাতুন, অধ্যাপক শেখ মো. মাহমুদুল­াহ, প্রভাষক আজির উদ্দিন, প্রভাষক এনামূল হক চৌধুরী, প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, প্রভাষক ফজলে রাব্বি চৌধুরী প্রমূখ।
মানববন্ধনে অধ্যক্ষ বলেন, পূণ্যভূমি সিলেটে প্রকাশ্যে দিবালোকে এমন সন্ত্রাসী ও বর্বরোচিত ঘটনায় সিলেটবাসী হতবাক। বদরুলের এমন কর্মকান্ডে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টানমূলক শাস্তি প্রদানের দাবী জানাই।

001-copyদুপুর ১২টায় সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর নৃশংস হামলাকারী বদরুলের ফাঁসির দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সিলেট ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. মিহাদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আহমদ কাদিরের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় সমবায় কেন্দ্রের পরিচালক ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকে’র বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম শফি, সংগঠনের উপদেষ্টা ও সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গির চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট ফ্রেন্ডস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ সভাপতি মুজাক্কির আহমেদ, রাজুল আহমদ, সহ সম্পাদক এম এইচ ফয়সাল, মহানগর ছাত্রলীগ নেতা মো. রাজু আহমদ, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা রাজেশ সরকার, সুহেল আহমদ, জমির আহমদ, মিলন আহমদ, আতিক আহমদ, ফাহিম, বাদল, বৃষ্টি, রবিন, সাজ্জাদ প্রমূখ।

nationalist-online-activities-forum-copyএদিকে, বিকেলে সিলেট সরকারী মহিলা কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী সন্ত্রাসী বদরুলের দ্রুত দৃষ্টান্তমূলক শান্তি ও নিরাপদ শিক্ষাগঙ্গনের দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি কামরান হোসেন হেলালের সভাপতিত্বে ও কামরুল হাসানের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দেশের সাধারণ মানুষ আতংকে দিন কাটাচ্ছেন। ঘরে বাহিরে কোন নিরাপত্তা নেই। শিক্ষাঙ্গনে কোন নিরাপত্তা নেই। তাই প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। যাতে এ সমস্ত সন্ত্রাসীরা সাধারণ মানুষ এবং শিক্ষাঙ্গনের উপর কোন ধরনের আঘাত করতে না পারে। একের পর এক খুনের মিছিল হচ্ছে আমাদের এই শাহজালাল-শাহপরান (রহ.) এর পূণ্যভূমিতে। সংবাদপত্রের পাতা খুললেই ছাত্রলীগের সোনার ছেলেদের এ সমস্ত কান্ডর সাথে জড়িত দেখা যায়। আমার বোন খাদিজাকে যেভাবে কুপিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী বদরুল তার দ্রুত শাস্তির দাবী করছি আমরা এ মানববন্ধনে।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদি, এড: আল আসলাম মুমিন, সেলিম আহমদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি বেলায়েত হোসেন মোহন, কলে­াল জ্যোতি বিশ্বাস জয়, খালেদ আহমদ মিলু, এম.এ.সালাম,সেবুল ইসলাম,দিলাজ আহমদ,কয়েস আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাইন উদ্দিন আহমদ ময়নুল,মাজেদ খান, সাইদুর রহমান,রনি কুমার সিনহা, মোশারফ হোসেন,মাছুম আহমদ,জহরুল ইসলাম রাসেল,তাহসিন মেহদি প্রিন্স, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নির্ঝর রায়,মিনহাজ চৌধুরী,আলী আকবর রাজন,ফয়জুর রহমান,জুনেদ আহমদ,নূরে আলম,পান্না ঘোষ,রুহুল আমিন রাহেল,জুনেদ আহমদ রাফি, মিজানুর রহমান শিপু,শক্কুর আহমদ মামুন,শাকির আহমদ, এস.এম. আর. রুহিন,ফাতির আহমদ প্রমুখ।

dsc_0368-copyবদরুলের ফাঁসীর দাবীতে ছাত্র মৈত্রী সিলেট জেলার উদ্যোগে বৃহস্পতিবার নগরীতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক দক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাছুদ রানা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক সিকান্দর আলী। বক্তব্য রাখেন, নারী মুক্তি সংসদ সিলেট জেলার সভানেত্রী ইন্দ্রানী সেন শম্পা, বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুব মৈত্রী সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল­াহ খোকন, সহ সভাপতি আলমগীর হোসেন, লিয়াকত আলী, হিমেল আলম চৌধুরী, মাসুম, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মুহিত খান, আঙ্গুর আলী, বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলার সহ সভাপতি মনিরুল ইসলাম, জুবায়ের আহমেদ, আহসান হাবিব খান, সালেহ আহমদ, অরুন মাল, তিমরুল আলম চৌধুরী, সুমন চন্দ্র দাস, রাহেল আহমদ, মোঃ বিল­াল, এমসি কলেজের ছাত্র প্রবেশ সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে এই প্রথম সিলেটের পূণ্যভূমিতে কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয় গত ৩ অক্টোবর ২০১৬। সিলেট সরকারী মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী খাদিকা বেগম নার্গিসকে শাবি ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক বদরুল আলম এমসি কলেজ ক্যাম্পাসে গিয়ে খাদিজার পরীক্ষা শেষে হত্যার উদ্দেশ্যে পুকুর পারে নির্মমভাবে চাপাতি দিয়ে কুপাতে থাকে। খাদিজা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাংলাদেশ ছাত্র মৈত্রী মনে করে এরকম হত্যা প্রচেষ্ঠা, হত্যা, গুম, ধর্ষণ চলতেই থাকবে, যদি আমাদের সমাজের আইন ব্যবস্থার মধ্য দিয়ে প্রকৃত বিচার না হয়।

manobadikar-commision-sylhet-picসিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় জড়িত বদরুলের ফাঁসি সহ নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কমিশনের সিলেট বিভাগীয় গর্ভনর ও জেলা সভাপতি ড. আর কে ধরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী ও মহানগর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, কমিশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ও মহানগরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, জেলা বারের এপিপি এডভোকেট রাশিদা সাঈদা খানম, মহানগরের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, মহানগর সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান, ফাইয়াজ হোসেন ফরহাদ, মুহিতর রহমান রনি, এডভোকেট বাবুল মিয়া, খালেদ মিয়া, ইউসুফ সেলু, এস এম সোহেল, সেলিম আহমদ, আরাফাত চৌধুরী আজাদ, রওশন জলিল কোরেশী, সামসুজ্জামান রাসুল, দিলওয়ার হোসেন, কামাল হোসেন, আব্দুস শহিদ, রুহান আহমদ প্রমুখ। মহানগর সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক লিলু।  মাববন্ধনে বক্তারা বলেন, মেধাবী ছাত্রী খাদিজার ওপর প্রকাশ্যে ন্যাক্কারজনক হামলাকারী কারী সন্ত্রাসী বদরুলের বিচার দ্রত সময়ের মধ্যে শেষ করে ফাঁসি দিতে হবে। প্রতিটি ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

AAAA

এদিকে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ পালন করেছেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থীদের পক্ষে এডভোকেট শিরিন আক্তার বলেন, পাশবিক এই ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
এদিকে, ঘটনাস্থল এমসি কলেজ ক্যাম্পাসেও বিক্ষোভ পালন করেন শিক্ষার্থীরা। খাদিজার নিজ গ্রাম সদর উপজেলার হাউসায়ও বিক্ষোভ হয়েছে।

untitled-1-copyখাদিজা আক্তার নার্গিসের উপর এমসি কলেজ ক্যাম্পাসে বর্বরোচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা। নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার আহবায়ক তামান্না আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশরাত রাহী রিশতার পরিচালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যরিস্টার আরশ আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীশ দত্ত,ওয়ার্কাস পাটির্র কেন্দ্রীয় সদস্য সিকান্দার আলী,সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চেীধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিলেট প্রতিনিধি সাংবাদিক আল-আজাদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চেীধুরী, সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমেদ মিশু,সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক রজত গুপ্ত, শাবিপ্রবি’র বাংলা বিভাগের সহযোগি আধ্যাপক সরকার সোহেল রানা, ডাঃ নমিতা দাশ সানি, প্রকৌশলী সোহাগ পারভেজ, এডভোকেট উজ্জ্বল রায়, এস.আই.বি.টির শিক্ষক অনীক ধর, শিক্ষক ফজলে রহমান চেীধুরী ফারহান, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সদস্য লক্ষী পাল, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী এষা, তানজিনা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারীরা আজ কোথাও নিরাপদ নয়, কর্মস্থলে, বাসে, শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি নিজ পরিবারেও নারী নির্যাতিত। হত্যা, ধর্ষণ, খুন, নির্যাতন এগুলো পত্র-পত্রিকার নিত্য- নৈমত্তিক খবর। অথচ সরকার এ ব্যাপারে নির্বাক। গত ৩ অক্টোবর এম.সি কলেজে ¯œাতক ২য় বর্ষের পরীক্ষা দিতে এসে শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম কর্তৃক নারকিয় হামলার শিকার হন খাদিজা আক্তার নার্গিস। হামলায় গুরুতর আহত খাদিজা গত ৩দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন,কিন্তু খাদিজার অবস্থা অপরিবর্তিত, চিকিৎসকরা আশংকা করছেন খাদিজার বাচাঁর সম্ভাবনা মাত্র ৫ ভাগ। খাদিজার অপরাধ কি? প্রেমের প্রস্তাবে প্রত্যাখান করায় এই নৃশংস ঘটনার শিকার হলো ছাত্রীটি। এই ঘটনায় একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে মানুষের মনে। সীমা, সিমি, তনু, আফসানা, খাদিজা… আর কত নাম যুক্ত হলে বন্ধ হবে,এই নির্যাতন ? আর কত নির্যাতন হলে নির্যাতনকারীর বিচার হবে? শিক্ষাঙ্গনের অভ্যন্তরেও যদি ছাত্রীরা নিরাপদ না হয়, তাহলে নিরাপদ কোথায় ? একটির পর একটি নির্যাতন-ধর্ষণ-খুনের ঘটনা ঘটলে কোন একটিরও যথাযথ বিচার করতে পারে নি সরকার, উপরোন্ত সরকারের কর্তা ব্যক্তিদের বক্তব্য অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। বাস্তবে মুনাফা নির্ভর রাষ্ট্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল ও তার অধঃপতিত রাজনৈতিক নেতারা তাদের ঐতিহাসিক পরিণতির কারনেই সমস্থ মানবিক মূল্যবোধের অবশিষ্টাংশও ধ্বসিয়ে দিয়ে এমন পরিস্থিতির জন্ম দিয়েছেন। আর এই পরিস্থিতিকে অব্যাহত রাখতে সমাজে ভোগবাদী আত্মসর্বস্ব জীবনের ব্যাপক বন্যা বইয়ে দিচ্ছেন। ফলে আজ সমাজে নারীকে শ্রদ্ধার চোখে দেখতে পারে এমন আদর্শবোধের ঘাটতি তৈরি হচ্ছে। তাই একের পর এক নারী শিশু নির্যাতন ঘটছে। অব্যাহত এই নারী নিগ্রহের বিরুদ্ধে শুধুমাত্র মানবিক আবেদন কিংবা আখাঙ্কা দিয়েই এর বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তোলা যাবে না। তাই আজকের যুগপোযগী উন্নত আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ সামাজিক -সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা খাদিজার হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আজীবন ছাত্রত্ব বাতিলের জন্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

dsc_0120-copyসিলেট সরকারী মহিলা কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী সন্ত্রাসী বদরুলের ফাঁসীর দাবীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহানগর শাখার সভাপতি রেহানা ফারুক শিরিনের সভাপতিত্বে ও সংগঠনের জেলা শাখার সভাপতি কাউন্সিলর শামীমা স্বাধীনের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, প্রাক্তন ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন লালা, মধুবন মার্কেটের ব্যবসায়ী আতাউর রহমান, মহিলা লীগ মহানগর শাখার সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা মহিলা লীগের সহ সভাপতি শামসুন্নাহার মিনু, মহিলাদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাহানারা ইয়াসমিন, মহানগর কৃষকদল নেতা পুতুল মিয়া, ছাত্রদল নেতা আলী আকবর রাজন, যুবদল নেতা মুন্না, সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মুমিনুর রহমান জনি, হিউম্যান রাইটস ওয়ার্চ এর চেয়ারম্যান দিলোয়ার হোসেন খান, ডাঃ জেসমিন আক্তার, সমাজসেবক মুহিবুর রহমান রনি, যুবলীগ নেত্রী জেসমিন বেগম, সুমি রেজা চৌধুরী, রিনা বেগম, ফাতিমা বেগম, নাট্যকর্মী লিমন, শ্রমিকলীগ নেতা শাহ আলম, যুব সংগঠক ইমরান হোসেন প্রমুখ।

এছাড়া সকাল থেকেই নগরের চৌহাট্টা এলাকায় সিলেট সরকারি মহিলা কলেজের সামনে বিভিন্ন সংগঠন খাদিজার ওপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা ও সিলেট ফ্রেন্ডস ক্লাব ইত্যাদি।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল চাপাতি দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করে। খাদিজার সহপাঠীসহ স্থানীয় জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে। এখনও তার অবস্থা আশঙ্কাজনক।

Share





Related News

Comments are Closed