Main Menu

তালায় মটর সাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত

সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর এলাকায় মটর সাইকেলের ধাক্কায় সাহানারা খাতুন (৩৬) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত সাহানারা খাতুন তালা উপজেলার আলাদিপুর গ্রামের হেকমত শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন শেষে জাতপুর বাজার এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন সাহানারা খাতুন। এসময় দ্রতগামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed