Main Menu

খাদিজার চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে : স্বাস্থ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন সিলেট সফররত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার বেলা ১টায় ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খাদিজাকে সুস্থ করে তুলতে সম্ভব সব কিছু করতে প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনাকে মর্মান্তিক হিসাবে আখ্যায়িত করে বলেন, এ ঘটনার সাথে যেই জড়িত হোক-তাকে শাস্তি পেতে হবে। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে স্বাস্থ্যমন্ত্রী বুধবার সিলেটে আসেন।

Share





Related News

Comments are Closed