সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃস্টে শ্রমিক নিহত
সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরার সাতানি গ্রামে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। একই সময়ে গুরুতর দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও এক শ্রমিক।
আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে তাদের কারও নাম ঠিকানা নিশ্চিত করা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহতের মরদেহ পাটকেলঘাটার বাড়িতে নিয়ে যাওয়ায় তিনি তাদের নাম পরিচয় কিছুই জানতে পারেননি।
এ ব্যাপারে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ সরকার জানান, নিহত ও আহত ব্যক্তি পল্লী বিদ্যুত প্রকল্পের ঠিকাদার নিয়োজিত শ্রমিক। তিনিও তাদের নাম পরিচয় জানাতে পারেননি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed