খাদিজার উপর হামলার ঘটনায় বদরুলকে আসামী করে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদি হয়ে শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি।
তিনি জানান, মামলার একমাত্র আসামী বদরুল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, সোমবার বিকেলে সিলেট সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এমসি কলেজে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে মাটিতে ফেলে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল আলম। তাকে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
কথিত ওই প্রেমিক বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। একই বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বদরুল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনাইঘাতি গ্রামে। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
আর খাদিজা সিলেটের বিশ্বনাথ উপজেলার আউশা এলাকার সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। পরিবারের সাথে সিলেট নগরীর আখালিয়া এলাকার বসবাস করেন তিনি।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed