আসছে ‘লাইট’ ফেসবুক মেসেঞ্জার
তথ্য প্রযুক্তি ডেস্ক: নিজেদের মেসেঞ্জার চ্যাট অ্যাপের ‘লাইট’ সংস্করণ উন্মোচন করেছে ফেসবুক। বিকাশমান স্মার্টফোন বাজারকে উদ্দেশ্য করে এই সংস্করণ তৈরি করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট।
যে সব দেশে ইন্টারনেট অবকাঠামো খুব একটা উন্নত না এবং নেটের গতি কম সে সব দেশের মানুষকে নিজেদের প্ল্যাটফর্মে টানতে নতুন সংস্করণটি আনছে ফেসবুক।
সোমবার (৩ অক্টোবর) থেকে কেনিয়া, তিউনেশিয়া, মালয়শিয়া, শ্রীলঙ্কা ও ভেনিজুয়েলার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারের নতুন সংস্করণটি ব্যবহার করতে পারবেন।
তবে অন্যান্য দেশের ব্যবহারকারীরা কখন থেকে নতুন সংস্করণের ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের সুযোগ পাবেন তা জানায়নি সংশ্লিষ্টরা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed