গোলাম মওলা রনি ও নঈম মিজানের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক সাংসদ ও কলামিস্ট গোলাম মওলা রনি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম মিজানের বিরুদ্ধে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা দায়ের করেছেন এক আইনজীবী।
সোমবার দুপুরে সিলেট জেলা বারের সাবেক সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান এ মামলা দায়ের করেন। মামলা নং সিআর ১১৮৭/২০১৬।
মামলার বাদী সাইফুর রহমান সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খোলা কলামে গোলাম মওলা রনি’র কলাম “সুন্দর সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল” প্রকাশিত হয় যাতে সরাসরি ও উদ্দেশ্যমূলকভাবে দেশের আইনজীবীদের হেয় প্রতিপন্ন করা হয়, যে কারণে তিনি এ মামলাটি দায়ের করেছেন। মামলায় গোলাম মওলা রনিকে ১নং ও নঈম মিজানকে ২নং বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।
মামলার আবেদনে বলা হয়, গোলাম মওলা রনি বাদী ও আইনজীবী সমাজকে হেয় প্রতিপন্ন, মানহানী ও অত্যন্ত অপমান করে এ কলামে বক্তব্য প্রদান করেছেন এবং নঈম মিজান তা প্রকাশ ও প্রচার করেছেন, যার ফলে বাদী ও আইনজীবী সম্প্রদায়ের মানসম্মানের হানি হওয়ায় বাদী আসামীদের বিরুদ্ধে ন্যায় ও সুবিচার প্রার্থনা করে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারা অনুযায়ী এ নালিশী মামলা দায়ের করেন।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed