Main Menu

সিলেটে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব।
রোববার বিকেলে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট নার্সিং কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ ইহসানুল হক ওরফে হৃদয় (২৩) সিলেট নগরীর শেখঘাট কাজির বাজার এলাকার বাসিন্দা মোঃ ফজলুল করিমের পুত্র। তার মূল বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর গ্রামে।
র‌্যাব সূত্রে জানা গেছে, হৃদয় নর্থ ইস্ট নার্সিং কলেজে এনএসআই সদস্য পরিচয়ে প্রবেশ করে। সে নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পক্ষ থেকে আসা পরিদর্শক হিসেবে দাবী করে। র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল। অভিযানকালে তার কাছে বিএনসিসির ইউনিফর্ম, এক জোড়া বুট, ভুয়া এনএসআই পরিচয় পত্র ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়। তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ সিপিসি-১, সিলেট ক্যাম্পের এএসপি মোঃ বেল্লাল হোসেন মল্লিক।

Share





Related News

Comments are Closed