Main Menu

ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. বনি ইয়ামিন খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৬ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার দুপুর ১২টা থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। অবশ্য, কর্তৃপক্ষের আশ্বাসে রোববার সন্ধ্যা ৬টা থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। তবে, তারা শর্ত দিয়েছে, সোমবার দুপুর ১২টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে। অন্যথায় এরপর থেকে তারা ফের কর্মবিরতিতে যোগ দেবে।
আন্দোলনকারীরা জানান, ৩০ সেপ্টেম্বর বিসিএস এর লিখিত পরীক্ষা শেষ করে হলে ফেরার পথে রিক্সা থেকে নামিয়ে ডা. বনির উপর হামলা করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় ওইদিন রাতেই সজিব দাস নামে একজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এজন্য তারা ধর্মঘট আহ্বান করেছেন।
তবে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আব্দুস সালাম জানান, কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে সন্ধ্যা ৬টায় ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে। আসামীদের গ্রেফতার করতে তারা কোতয়ালী থানা পুলিশের সাথে কথা বলেছেন। তারা আসামীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। ডা: সালাম জানান, গত ২৬ সেপ্টেম্বর একজন ইন্টার্ন মহিলা চিকিৎসকের সাথে এক রোগীর আত্মীয় দুর্ব্যবহার করেন। এর জের ধরে ওই আত্মীয় পুলিশের কাছে মুচলেকার বিনিময়ে ছাড়া পান। ওই আত্মীয়ই ডাক্তার বনি ইয়ামিনের ওপর হামলা চালান বলে জানান ডা: সালাম।

Share





Related News

Comments are Closed