দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ৩৫ জন গুলিবিদ্ধ হয়েছেন । উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইউপি চেয়ারম্যান রেজোয়ান আহমদ খান জানান, রফিনগর গ্রামের শাহীদ আলী ও একই গ্রামের আলী আকবরের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
দফায় দফায় সংঘর্ষ চলে শনিবার ভোর রাত পর্যন্ত। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed