এরশাদ সিলেটে পৌছেছেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিলেটে এসে পৌঁছেছেন। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলার একটি বিমানে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
তাঁর সাথে একই বিমানে করে সিলেট এসেছেন বিরোধীদলীয় নেতা ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ, সাবেক মন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব, সাবেক মন্ত্রী, রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিয়িাম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার ও পলী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিয়িাম সদস্য ফখরুল ইমাম এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, সাবেক মন্ত্রী মো. মোসলাম, লিয়াকত হোসেন খোকা, সালমা ইসলাম অ্যাডভোকেট এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল, সুনিল শুভ রয়, রওশন এরশাদের পিএস মামুনুর রশীদ এবং প্রণব কুমার।
বিমানবন্দর থেকে নেতৃবৃন্দসহ হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে দুপুর ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশে যোগদান করবেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যও রাখবেন তিনি।
উলেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল নির্বাচনী আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে মাঠে নামছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার সিলেটে আসেন তিনি।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed