দিনাজপুরে দ্রব্য মুল্যের দাম বৃদ্ধি, বিপাকে ক্রেতারা
মোস্তাফিজুর রহমান সুমন, দিনাজপুর প্রতিনিধি: ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে দিনাজপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর। সরকারী মনিটরিং ও বাজার তদারকীর অভাবে দিন দিন সব ধরণের খাদ্য দ্রব্য ও কাচা বাজারে চলছে মুল্য বৃদ্ধির প্রতিযোগীতা। ফলে নাভিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষের।
আয়ের সঙ্গে ব্যায়ের সংগতি না থাকায় স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। অন্যদিকে গত ১৫ দিনের ব্যবধানে কয়েকদফা চাউলের মুল্য বৃদ্ধি পেয়েছে অসাভাবিক হারে। সব ধরণের চাউলের মুল্য কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর জেলায় অনেক মানুষ এখন অর্ধাহার-অনাহারে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন।
কোন কারণ ছাড়াই সব ধরণের পণের দাম বৃদ্ধি পাচ্ছে। আলু ২০ টাকা, বেগুণ-৩০ টাকা, কাচা মরিচ-১০০ টাকা, শসা-২০ টাকা, মিষ্টি কুমড়া-২৫ টাকা কেজী হিসাবে বিক্রী হচ্ছে। অন্য দিকে গরুর মাংস ৪২০ টাকা, খাসির মাংস-৬৫০ টাকা, ব্রয়লার মুরগী ১৩০ টাকা কেজী দরে বিক্রী হচ্ছে। বড় মাছ সব ধরণের ৪০০ টাকা এবং ছোট মাছ ৬০০ টাকা কেজী দরে বিক্রী হচ্ছে।
পিয়াজ, সয়াবিন তেল, আটা এবং সুজির মুল্য স্থিতিশীল থাকলেও চাউলের দাম অসাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। সব ধরণের চাউল ৫০ কেজীর বস্তায় বৃদ্ধি পেয়েছে সাড়ে ৩ থেকে ৪০০ টাকা। খুচরা চাউলের বাজারে সব ধরণের চাউলের মুল্য কেজী প্রতি ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে বাজার থেকে কমদামী মোটা চাউল উধাও হয়ে যাওয়ায় সাধারণ মানুষ পড়েছে বিপাকে। চাউল বিক্রেতারা বলেন, সরকারের ভুল পদক্ষেপের কারণে চাউলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।
এই দুর্ভোগের জন্য সরকারের ও ব্যবস্থাপনা বাজার মনিটরিং ও তদারকীর অভাবকে দায়ী করছেন সাধারণ মানুষ। তারা সরকারের পদক্ষেপকে দায়ী করছেন।
প্রিন্টিং ব্যবসায়ী মোঃ মিরান আলী জানান, তিনি তার কর্মচারীদের যে বেতন দেন তাতে তাদের কোন রকমে এক বেলা খাবার জোটে। কোন মানুষেরই আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি নেই। মানুষের খরচ বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। কিন্তু সে তুলনায় মানুষের আয় বৃদ্ধি পাচ্ছেনা। তাই মধ্য বিত্ত ও নিন্ম বিত্ত মানুষের ভোগান্তির শেষ নেই।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি রোধ করতে পারে একমাত্র বাজার মনিটরিং সেল ও নিয়মিত বাজার তদারকি। লোকবল কমের অজুহাতে বাজার মনিটরিং ব্যাহত হলে দ্রব্যের মুল্য উর্ধ্বগতি ঠেকানো অসম্ভব হয়ে উঠবে। এক্ষেত্রে বিসিএস কেডার সহ প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে বাজার মনিটরিং সেল গঠন করে বাজার মুল্যের উর্দ্ধোগতি রোধ করতে প্রশাসন এগিয়ে আসবে এই প্রত্যাশা দিনাজপুর বাসীর।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed