ফেঞ্চুগঞ্জে নৌকাডুবিতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে নৌকাডুবিতে আবুল হাসান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হাসান গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মিছির আলীর ছেলে।
শুক্রবার সকালে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে থেকে নৌকাটি উদ্ধারের পর রডের নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ পশ্চিমবাজার থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে ৪০ মণ রড নিয়ে বাড়ি ফিরছিলেন হাসান। পথিমধ্যে পূর্ব বাজার এলাকায় যাওয়া মাত্রই নৌকা ডুবে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৬ ঘন্টা অনুসন্ধানের পর হাসানের লাশ উদ্ধার করে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস সালিক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed