বিশ্বনাথে কৃষকের ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে দরিদ্র কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে কৃষকের ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ টিনসেডের তৈরী ঘরের সব কিছু পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুফতিরগাঁও গ্রামের উমর আলীর বসতঘর পুড়ে এমন ক্ষয়ক্ষতি হয়।
বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও স্থানীয়রা।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার প্রচেষ্ঠা চালান। তবে শেষ রক্ষা হয়নি উমর আলীর। আগুনের লেলিয়ান শিখা তার বসতঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed