Main Menu

ঝিনাইদহে চোলাই মদসহ ১১ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র‌্যাবের অভিযানে বিপুল পরিমান চোলাই মদসহ ১১ জন আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা সদর উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার চোলাই মদ, নগদ টাকা ও মোবাইল ফোন সহ ১১ জন অবৈধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাগুরা সদরের মা ফিলিং স্টেশনের সামনে ও পার্শ্ববর্তী শিমুলিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান, সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদরের মা ফিলিং স্টেশনের সামনে এবং পার্শ্ববর্তী শিমুলিয়া গ্রামের রবিউল আজমের বাড়িতে অভিযান চালিয়ে ১১ জন অবৈধ মদ ব্যবসায়ীকে আটক করে।

এসময় ড্রাম, কন্টেইনার ও বোতল ভর্তি প্রায় ৩ হাজার লিটার চোলাই মদ, নগদ ৩৬ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

drag-pic-jhenaidahএদিকে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবানের স্ত্রী আমেনা খাতুন, এজাজুল হক ও নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় র‌্যাব তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ২৭ বোতল ফেন্সিডিল, ৫৫০ গ্রাম গাজা, ৭টি বিভিন্ন মডেলের মোবাইল সেট এবং নগদ ১ লাখ ৪৭ হাজার ৭৪০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায় সোপর্দ করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।
উল্লেখ্য, কোরবান আলী ও তার সাঙ্গপাঙ্গরা প্রায়ই পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়লেও বেশি দিন জেল হাজতে থাকে না। আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে এসে আবারো একই পেশায় নিয়োজিত হয়। কোরবান ও তার স্ত্রী ব্যাপারীপাড়ার সবচে বড় ইয়াবা ব্যবসায়ী বলে র‌্যাব জানায়।

Share





Related News

Comments are Closed